মামলা ও তদন্ত
নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: সাক্ষীরাই জানেন না, কেন তাদের সাক্ষী করা হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট ও জমি দখলের অভিযোগে করা মামলায় এজাহারের দুই সাক্ষী দাবি করেছেন, মামলার বিষয়ে তাঁরা কিছুই জানেন না। এমনকি কী ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের সাক্ষী করা হয়েছে, সে সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই। মামলার তৃতীয় সাক্ষীর বক্তব্যও পাওয়া যায়নি।